এই লেখাটি নিজের অজান্তেই একটু আগে রিমুভ গ্যাছে! লেখাটি আমার খুব প্রিয় কিছু লেখার মধ্যে একটি তাই রিপোষ্ট করলাম। পূর্বে যারা মন্তব্য করেছিলেন তাদের প্রতি- সরি বন্ধুগণ!
----------------
আমি ইদানিং গান শোনা ছেড়ে দিয়েছি পাখিদের
বরং ওদের মৃত্যু আমার ভাল লাগে
আর তা যদি হয় একটু শৈল্পিক ধাঁচে-
এই ধরুন পাকা হাতে টানা ট্রিগার থেকে ছুটে আসা
শীতল অথচ উষ্ণতায় মোড়ানো চমকানো চকিত মৃত্যু অথবা-
ধারালো রাম'দা দিয়ে ঘুরিয়ে-ঘুরিয়ে সুন্দর করে
জবাই করে মৃত্যু
আহ্! তবে তো কথাই নেই- আমি রাষ্ট্রের সর্বচ্চো মর্গ জুড়ে-
মৃত ফুল'দের নিয়ে মিছিল করার আদেশ দিই।
কিন্তু যখনই রাত্রে শোবার আগে গ্লাসে আমি দু'পেগ ব্র্যান্ডি ঢালি,
ঠিক তখনই আমার কানে ছোট্ট একটি শিশু রিনরিনে কন্ঠে বলে-
'বাবা, ও বাবা জানো- আমার ময়নাটা না মরে গেছে'!
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




