'মানুষের বিবেক হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদালত'
এই পর্যন্ত ঠিক আছে- আচ্ছা শুনুন বলছি
ঘুমিয়ে গেলে আপনি কি দেখতে পান?
পুঁজিবাদের মিছিল করে 'বিবেক' ইদানিং বড্ড ক্লান্ত
ডিনারে উনি মানুষ পোড়া কাবাব খান
পানীয় হিসেবে থাকে যুবতী নারীর অশ্রুজল।
অতঃপর ক্লান্ত বিবেক বেশ্যার ঘরে বমি করে-
বেশ্যার স্তন্য'কে বালিশ ভেবে বেঘোরে উনি ঘুমিয়ে যান।
শ্রেষ্ঠ আদালত এখন ঘুমিয়ে আছেন- ওকে জাগাবেন না
তারচে বরং আসুন, আমরা মদ পান করি।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




