জীবন সংগ্রাম
০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জীবন সংগ্রাম - যাযাবর জীবনজীবন সংগ্রাম
রেসের ঘোড়া
ঊর্ধ্বশ্বাস দৌড় অবিরত;
রাশের দড়ি
কে টানে?
হাপরের ওঠানামা
বুকের খাঁচায়;
তারস্বরে কাকগুলো
মাথার ওপর কা কা রব
ডেকে যায় ক্রমাগত;
ঘিলু ঠোকরায়
শকুনির দল
মগজ বাড়িতে
ঠোঁট ডুবায়।
নিষ্পেষিত বুকের হাড়
ঐরাবতের থাম পা
চেপে বসে
লোভী চাপে;
ধিকি ধিকি আগুন
কয়লা পোড়া মনে
রণপায়ে পালিয়ে বেড়ানো
মরণ থেকে;
স্বার্থের গনগনে লাভাস্রোত
হায়েনার নখের আঁচর
দৌড় দৌড় তবু দৌড়
পালাতে জীবন থেকে
ফেটে চৌচির বুক
পেতে একটুকু দম;
মুখের নিঃসৃত হ্রেষা ধ্বনি
বুকের গভীরেতে
কান পেতে শুনি
পালাতে মরণ থেকে
আবার নতুন করে
দৌড়ের আয়োজন।
কাঠঠোকরার ক্রমাগত ঠোকর
হৃদয় ক্ষত
শুকোবে কি মরণে?
কাকচক্ষু মিঠে জলরাশি
লোনা হয়ে ওঠে
ক্রমাগত ক্ষরণে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন