somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ- A Christmas Carol (2009)

১৪ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ও ভাই শুনেন! হ্যাঁ ভাই, আপনাকেই বলতাসি। যেহেতু আপনি ব্লগে আছেন, নিশ্চয়ই আপনার এই পরিমান টাকা আছে যে ইন্টারনেটের খরচটা দিতে পারেন। ধরে নেয়া যায় যে আপনি উচ্চবিত্ত না হলেও উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত একজন মানুষ। আচ্ছা কখনও কি ভেবে দেখেছেন আপনার চেয়েও হতদরিদ্র মানুষে এই দুনিয়াটা সয়লাব! রাস্তার ফকিরদের কথা বাদই দিলাম; কিন্তু জানেন কি আপনার মতই মধ্যবিত্ত কত লোক হঠাৎ বিপদে পড়ে আজ পথের ফকির; প্রিয়জনের জীবন বাঁচানোর জন্য না পারছে রাস্তায় ভিক্ষা করতে, না পারছে চিৎকার করে কাঁদতে! রাস্তায় প্রবল শীতে কম্পমান বৃদ্ধ ভিক্ষুক থেকে শুরু করে ছিন্নবসনা নারী আমরা সবাই দেখতে পাই কিন্তু তাদের সাহায্যার্থে আমরা কয়জন মহানুভব এগিয়ে যাই?

ভয় পাইয়েন না। আমি কোনো সাহায্য পোস্ট দেই নাই। এইটা নিতান্তই একটা মুভি পোস্ট যদিও এর মেসেজ মোটেই সামান্য নয়। এ ক্রীসমাস ক্যারল (২০০৯) মুভিটি চার্লস ডিকেনস এর কালজয়ী উপন্যাস "A Christmas Carol" অবলম্বনে তৈরী। নিজ সময়কার উচ্চবিত্তদের নিম্ন মানসিকতায় হতাশ এবং দরিদ্রদের প্রতি সমব্যথী চার্লস এই উপন্যাস লিখার পর ঐ সমাজে মোটামুটি একটা মানবিক রেভোলিউশন ঘটে যায়।

ইবনিজার স্ক্রুজ, লন্ডনের খুব কৃপন একটা ব্যক্তি। সে নিজে ক্রীসমাস উদযাপন করে না, কেউ করুক তাও পছন্দ করে না। তার মতে ক্রীসমাস হচ্ছে টাকা নষ্ট করার একটা অযুহাত। তার কৃপনতা তাকে দূরে সরিয়ে দেয় তার খুব প্রিয়জনদের কাছ থেকে। :(

কাহিনী শুরু হয় ক্রীসমাসের আগের রাতে। সেই রাতে তার দেখা হয় তার আরেক মৃত কৃপন ব্যবসায়ী পার্টনার জ্যাকব মার্লির সাথে। মৃত জ্যাকব এখন নরকযন্ত্রনা ভোগ করছে। সে স্ক্রুজকে সাবধান করে দেয় এবং বলে যে তিনজন আত্না স্ক্রুজকে সঠিক জীবনপথ প্রদর্শন করবে। সে যেনো ভালো হইয়া যায়। ;)

তারপরই একে একে আসতে থাকে তিনজন আত্না। প্রথমেই আসে তার বিগত জীবনের ক্রীসমাসগুলোর প্রতীকি আত্না। সে স্ক্রুজকে স্মরন করিয়ে দেয় অতীতে কত ভয়াবহ অন্যায় করেছে সে মানুষের প্রতি। তার প্রেমিকা, ফ্যামিলী, একমাত্র কর্মচারীর প্রতি! তারপর আসে ক্রীসমাস উপহারের আত্না।এই আত্না তাকে মনে করিয়ে দেয় কিভাবে তার কৃপনতার জন্য তার সবচেয়ে আপনজন তার ভাগ্নে তার থেকে দূরে সরে গেছে। কিভাবে তার একমাত্র কর্মচারী কমবেতনে মানবেতর জীবনযাপন করছে। নিজের মৃত্যুপথযাত্রী সন্তানের চিকিৎসা খরচও সে বহন করতে পারছে না টাকার অভাবে! আস্তে আস্তে স্ক্রুজের বোধোদয় হতে থাকে। সে পণ করে বদলে যাওয়ার।

কিন্তু এরপরই আসে স্বয়ং আজরাইল (ভবিষ্যৎ ক্রীসমাসের প্রতীকি আত্না)! সে আইসা বলে আর সময় নাই /:) এখন তার চইলা যাওয়ার সময় হইসে। :|| এই আত্না তারে দাবড়ায়ে বেড়ায় লন্ডনের গলি ঘুপচিতে এবং শেষ পর্যন্ত কবচ করে স্ক্রুজের প্রান। এইবার স্বয়ং স্ক্রুজের আত্না দেখতে থাকে কিভাবে তার মৃত্যুর পর কারো মধ্যেই কোনো দু:খবোধ বা শোকের ছায়া পর্যন্ত নাই।

সবশেষে তার ঘুম ভাংগে তার বেডে। :) নতুন জীবন ফিরে পেয়ে সে মিশতে থাকে মানুষের সাথে। কিপটা স্ক্রুজ হতে সে পরিনত হয় দিলদরিয়া হাতেম তাই এ। আবার ফিরে পায় তার ভাগ্নেকে। তার দয়ায় তার কর্মচারীর ছেলে টিম ফিরে পায় নতুন জীবন।

সামনেই কুরবানীর ঈদ।আমরা সামর্থ্যবানরা হয়ত আমাদের ভূড়িঁ আরও বাড়াবো। কিন্তু প্রকৃত দরিদ্রদের কতটুকুই বা লাভ হয় এতে! আসেন আমরা চেষ্টা করি দরিদ্রদের জন্য সত্যিই কিছু করার। যাতে অন্তত: একজন দরিদ্র অভাগার দু:খ দুর করতে পারি! ছোট্ট টিমের মতো বলে উঠি,"God bless us! Everyone!!":D

সবাইকে ঈদ মোবারক!! :) B-)
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১১
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×