সে আজ আমার সাথে মিথ্যা বলেছে
তার মিথ্যাগুলো আমারই চোখের সামনে
বড়শি বিদ্ধ হয়েছে..
নাহ
তার চোখে কোন লজ্জা নেই
প্রিয়জন হারানোর ভয় নেই
হেরে যাওয়ার শংকাও নেই!!
তবে কি মিথ্যের অনেক শক্তি??
তবে আমার কাছে কিসের এত জবাবদিহি চাওয়া
আমার সব সত্যিগুলো মিথ্যা বলে নেওয়া??
তার চোখে চেয়ে
ভালো, মন্দ, সত্যি, মিথ্যা
এই সবের গোলক ধাঁধায় আটকে গেছি।
কোনটি সাদা কোনটি কালো সেটা চিনতেও ভুলে গেছি।
সে নাহয় আজ মিছেই বলেছে
তাতে আমার কি যায় আসে?
আসলে তো সেই হেরেছে
বিশ্বাস নামে যেই পাখিটা আমার ছিল
তাকেই নাহয় খুন করেছে।
বেশ হয়েছে,
সে আজ আমায় মিথ্যে বলেছে
তবুও ভাবতে কত অবাক লাগে
মানতে খুব রাগ ও লাগে,
সামান্য কটা শব্দাবলীর বানে আমার মন ভেঙেছে।
সত্যি এটাই সে আমাকে ঠঁকিয়েছে..!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




