”আর ইউ পম গানা” খ্যাত এই নব্য ধনবান হিরো অনন্ত জলিল তার শেষ মুভি টি মুক্তি পাওয়ার পর বেশ আলোচনা সমালোচনা সমবেদনার পাত্র হয়ে দাঁড়ায় । তার অজ্ঞতার কারণে অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করলেও আমি করতাম না । ভাবতাম যা ই হোক , সেতো চেষ্টা করে যাচ্ছে ।
জীবিকার জন্য বাংলা মুভি নিয়ে আমাকে ২ বছর কাজ করতে হয়েছে । তখন দেখেছি, বাংলাদেশের চলচিত্রে অংগনের কতটা বেহাল দশা হয়েছে ।তাই তার মত টাকার কুমির কে বাংলা সিনেমায় গান , কেরিওগ্রাফি আর মেকিংয়ের জন্য এত টাকা ঢালতে দেখে কিছুটা হলেও আশাবাদী হয়েছিলাম । বিগ বাজেটের ছবি এই দেশেও তৈরী হবে , ভেবে ভালোই লাগছিল । মুখে সবার সাথে তাল মেলালেও, মনে মনে বলতাম, জলিল তুমি এগিয়ে যাও । কারো কথা মাথায় নিও না ।
পিজ্জা হাটের ঘটনার পর সবাই যখন তাকে সার্পোট দিচ্ছিল, তখন আমি একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম। তার সাথে কাজ করেছে এমন কিছু কলা কুশলীবৃন্দদের আমি চিনি। তারা কেউ ই তার পক্ষে একটা কথাও শব্দ ও করছে না ।
এর কারণ জানতে চাইলাম তার মোস্ট ওয়েলকাম মুভির এক এনিমেটরের কাছে । তার ভাষায়, জলিল একজন খাইস্টা লোক ! সে আর্টিস্টদের পেমেন্ট ঠিক মত দেয় না । অনেক হয়রানি করে । শুনে খারাপ লাগলো । যে শিল্পীর ঠিকমত সম্মানী দিতে জানে সে কি করে বুঝবে শিল্পর মর্যাদা?? আর এমন তো না তার টাকার অভাব??
আর কয়েক জনের কাছে যখন বললাম যে, তোমরা তো তার সাথে কাজ কর, তবে কেন তোমরাই তাকে বলছো না যে, তাকে একটা এ্যাক্টিং স্কুলে ভর্তি হতে? তার যদি এতই নায়ক হবার সখ!! আর সে যদি আর মুভির ডাবিং অন্য কাউকে দিয়ে করায় তাহলেই তো আর আমাদের আর ইউ পম ঘানা শুনে হাসতে হয় না ?
কিন্তু তাদের সবারই এক কথা । সে কারো কথা শুনলে তো? জলিলের কথা হচ্ছে, কাজ করলে কর, নয়তো যাও । আমি যা বলবো তাই করতে হবে । তার ছবিতে না আছে পরিচালক, না স্ক্রিপ্ট রাইটার, না কেউ । তার কথাই হচ্ছে মূল কথা । খুবই অহংকারী, বদমেজাজী আর ব্যবহার ও নাকি খুব খারাপ । আর তার টাকার গরম এতটাই বেশী যে তার শুটিং চলাকালীন সময়ে এফডিসির কোন ফ্লোরে কাজ হয় না । পুরো এফডিসি সে ভাড়া করে নেয় ।
সেটা তো গেল ভেতরের কথা । তবে যে কথাটা শুনে আমি তাকে রীতিমত ঘৃনা করতে শুরু করেছি, তা হলো- শুটিং চলাকালীন সময়ে তাকে এক ক্রু মজা করে জিজ্ঞেস করেছিল,”এই যে এত টাকা খরচ করে সিনেমা বানাচ্ছেন, যদি ফ্লপ হয় তখন কি করবেন???”সে উত্তর দিয়েছিলো, ” তাই যদি হয়, তবে আমার দেশে বিদেশের গার্মেন্টস ফ্যাক্টরীতে যত শ্রমিক কাজ করে, মাথাপিছু তাদের সবার বেতন থেকে ১০০ টাকা কেটে নেব ।”
এটা কেমন কথা হলো বুঝলাম না । যাদের রক্ত পানি করা পরিশ্রমের টাকা দিয়ে, সে আজ কোটিপতি, এইভাবে হাওয়ায় টাকা উড়ানো, তাদের কষ্টের টাকা সে অন্যায়ভাবে কেটে নেবে? তার অভিনয় না জানার ব্যর্থতা, সে ওই খেটে খাওয়া মানুষের উপর চাপিয়ে দেবে?? এটা কি নিষ্টুরতা নয় । তাই বলছি অনন্ত জলিল, আপনার এই অমানবিক চিন্তা ধারা কে আমি আর মেনে নিতে পারছি না বলে, আমি আপনার একজন শুভাকাঙ্খী যে কি না আপনাকে ঘৃনা করতে শুরু করলাম ।
যে কারণে অনন্ত জলিল কে আর র্সমথন করবো না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।