somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু কমন স্ল্যাং, বাঙালীয়ানা আর একটি ক্যাঙ্গারু(হলেও হতে পারে ১৮+)

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি এক আধা বাঙালীর খপ্পরে পড়েছি । যে বাংলা বলতে পারে ঠিকই, কিন্তু সব বাংলার অর্থ বোঝেনা । তাই আমি যখন কারো সাথে কোন সিরিয়াস কথা বলি,সে তার মাঝেই হুট করে জিজ্ঞেস করে বসে," এর মানে কি??"

এই আজব ক্যারেক্টারটি কে তার পরিচয় নাই বা দিলাম । কারণ, দিলে চিনে ফেলার সম্ভাবনা আছে । বাট তাকে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু বলা চলে । খুব ছোট বেলায় সে ওখানে চলে যায় । তাই আধা বাঙালি আর আধা পাকিস্তানী হয়েও সে, অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু হয়ে বেড়ে ওঠে । তার বয়স ২৪/২৫ হলেও মাঝে মাঝে মনে হয় তার জ্ঞান বুদ্ধি ৫ বছরের বাচ্চাদের মত ।
এখন সমস্যা হল, সে আমার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি বুঝতে চায়, আমি যা যা বলি তা সে মাথায় রেকর্ড করে রাখে । পরে তা আ্যাপ্লাই করে!!!!!!! আরে ভাই, আমি হলাম একটা সাধারন মানুষ। যে অবলীলায় আইছি খাইছি গেছি বলি। রেগে গেলে হয়তো দুই একটা স্ল্যাং ও উচ্চারণ করি। এখন আমাকে অনুসরণ করলে তো.....!!!!

যাক, যেটা হল একটা সময় ছিল, যখন শালা শব্দটা খুব খারাপ গালি হিসেবে ধরা হত । আর মেয়েরা তো বলার প্রশ্নই আসে না । কিন্তু এখন?
শালা সমুন্ধি কথার কথা হয়ে গেছে । আর আমরা এমন মানুষ খুব কমই আছেন, যারা রেগে গেলে চুলের হিন্দি ভার্সন টা ইউজ করি না । এটাও এখন অনেকটা কমন গালি হয়ে গেছে ।মুরব্বিদের সামনে বললেও এখন আর তার অত মাইন্ড করে না ।

আমিও মাঝে সাঝে বলি । তবে একটু ভিন্ন ভাবে, মানে অনেক মানুষের সামনে তো জোরে বলা যায় না, তাই মনে মনে উচ্চারণ করি। নয়তো ইংরেজি তে বানান করে বলি, বি এ ডাবল এল । তো আমার এই কথাটা ওই ক্যাঙ্গারু মন দিয়ে শুনেছে । তার পর আমার এক ছোট ভাইকে জিজ্ঞেস করেছে," আচ্ছা, বি এ ডাবল এল মানে তো বল হয়। ও রেগে গেলে বল কেন বলে?" আমার ভাইটির আর বুঝতে বাকি নেই এর অর্থ জানলে পরবর্তী ঘটনাগুলো কি ঘটবে!!! তাই সে বলেছে, ভাই আমি জানি না ।

কারণ, সে অতীতে হারামজাদা শব্দটার মানে জেনে জনসম্মুখে হারামজাদা ছেলে বা হারামজাদা মেয়ে বলে গালাগালি করার রের্কড আছে । এমনকি আমাকে একদিন জিজ্ঞেস করেছিল, আচ্ছা জাউরা মানে কি? আমি খুব ভদ্রভাবে কি বলা যায় অনেক ভেবে বললাম, জারজ শব্দটা থেকে এই জাউরা গালি টা এসছে । তাও বলল, জারজ মানে কি?? এখন তো আমি বিপাকে পড়ে গেলাম!!! পড়ে বুদ্ধি করে বললাম, এর যথার্থ ইংরেজি হয়তো বার্স্টাড । বুঝলাম তার অনুবাদটা মনপুত হয়েছে ।

কিন্তু এর ফলাফল টের পেলাম বেশ কিছু দিন পর । সে রেগে গেলে আমাকেই জাউরা মেয়ে বলছে!!!!!!! ঠিক জাউরা না ঝাউরা বলে । আর কেলেংকারীর চুড়ান্ত করলো পিলখানা দরবার হলে এক পার্টিতে গিয়ে । সবার সামনে একটা ছেলে কে সে চিৎকার করে ঝাউরা ছেলে বলে গালি দিয়েছে ।

ঘটনা শুনে তো আমার মাথায় হাত । তার বাসায় আর কারো বুঝতে বাকী থাকবে না এইসব গালাগালি সে কোত্থেকে শিখেছে!!! যাক এই রিস্ক আর নিতে চাইনি বলে সে যখন আবার আমাকে জিজ্ঞেস করল, আচ্ছা বি এ ডাবল এল মানে তো বল হয়। তুমি রেগে গেলে বল বলো কেন???

মনে মনে বললাম এই সেরেছে!!! এইটা ও শুনে ফেলেছে!! আমি তখন আমতা আমতা করে বলতে লাগলাম," ইয়ে......মানে ....রেগে গেলে আমার সব কিছু বলের মত ছুড়ে ফেলতে ইচ্ছে করে তো তাই ।"
সে আবার ও আচ্ছা বলে এইটাও রের্কড করে নিল ।

এর রেজাল্ট পেলাম আরও কদিন পর । সে তার এক বাঙালী বন্ধুকে বলে বসল," ধুর বল ।" তার বন্ধু তো বাঙালী ছেলে । সে এক কথাই বুঝে গেল সে কি বলতে চায় । সে তো রেগে মেগে অস্থির।পরে তাকেও ওই আমার দেয়া বলের মত ছুড়ে মারার ব্যাখ্যাটা দিল । সেই থেকে আমি ভয়ে অস্থির যত রাগই হোক না কেন, ওর সামনে নো মোর স্ল্যাং ।

কিন্তু হায়! আমি না হয় চেপে গেলাম । বাঙালী তো থামবে না । একদিন সে ফুচকা কিনতে গিয়ে, বাঞ্ছোত গালিটা শুনে এল । যেটা সমরেশ মজুমদার তার উপন্যাসে সবচয়ে বেশী ব্যবহার করেন ।

পরে আমার সেই ছোট ভাইটির কাছে জানতে চাইলো এর মানে কি? ও বেচারা আর কি বলবে !! কারণ, এর আসল অর্থ আমরাও জানতাম না যদি না আমাদের বাংলা ডির্পাটমেন্ট এর বন্ধু রামা এর অর্থ না বলত ।

আসলে সমরেশ এর বই পড়ে আমি আর রয়া ও খুব এই গালি টা দিতে লাগলাম বেশ কদিন । পড়ে রামা বলল, তোরা জানিস এটা কত খারাপ গালি ??? এর মিনিং কত খারাপ??

আমরা তো অবাক । গালি তো গালিই । এর আবার মিনিং কি?
রামা বলতে লাগলো আমাদের ডির্পাটমেন্টর এস এমএস স্যার ( নামটা মনে নেই। যতদুর জানি উনি বাংলা একাডেমীর সাবেক পরিচালক ছিলেন । গোফঁ ওয়ালা,খুব শুদ্ধ ভাষায় কথা বলতেন । আমাদের ও ক্লাস নিয়েছিলেন বেশ কদিন) তিনি নাকি বাংলা গালির মিনিং নিয়ে বেশ গবেষণা করেছেন । সর্বমোট ১৮ টা গালির অর্থ তিনি বের করেছেন । তিনি বলেছেন, বাংলায় যখন ইংরেজদের আগমন হয়, তখন তারা তাদের ব্যবসায়িক স্বার্থে হিন্দি আর বাংলা শিখতে শুরু করে । তারা ভাল করে বাংলা বলতে পারতো না বলে প্রচলন করলো মাদারচোত গালি টা । তার পর তারা তো বোন কথাটা উচ্চারণ করতে পারতো না বলে বোন থেকে বেহেন আর বেহেন থেকে বান কথাটা আসে । আর বাকীটুকুর কথা নাই বা বলি ।

আমরা তো যারপরনাই বাঞ্ছোত কথাটার মিনিং শুনে বলা বন্ধ করলাম । কিন্তু এই ক্যাঙ্গারু কে কিভাবে বোঝাই ??পরে আমার ছোট ভাইটাই আমাকে বাচিঁয়ে দিল । সে ও আসল অর্থটা জানতো না । সে ক্যাঙ্গারুর প্রশ্নের উত্তর দিয়েছিল এই ভাবে," যদি বেঁধে কারো শ্লীলতাহানি করা হয় তাকেই বাঞ্ছোত বলে।"যাক এই গালিটা সে আর ব্যবহার করেনি ।

এই তো গেল গালি বিড়ম্বনা । এরপর শুরু হল কদমবুসি নিয়ে ঝামেলা । সে জানে না পায়ে ধরে কিভাবে সালাম করতে হয় । যাক তাও তাকে শিখালাম । বললাম, আচ্ছা আমি কি তোমার মাকে আসার সময় সালাম করে আসব?? সে বলে, করো করো। আমার মা তোমাকে অনেক দোয়া করবে । আবার মা যখন তোমাকে সালাম করবে তুমি কিন্তু আমার মাকে দোয়া করো। আমার তো শুনে আক্কেল গুড়ুম!!! বলে কি গাধাটা???
ওর মা কেন আমাকে সালাম করবে?? পরে আমি বুঝিয়ে বললাম , যে মুরব্বিরা ছোটদের পায়ে হাত দিয়ে সালাম করে না ।

তো এই অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারুর প্রথাগত বাঙালী হতে চাওয়ার এই সব গাধামার্কা কাহিনী বলে তো আর শেষ করা যাবে না । তবে এই মূর্হুতে সে অসুস্থ । স্কয়ার হসপিটালে ভর্তি । সবাই তার জন্য দোয়া করবেন ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×