মিল
২৪ শে মে, ২০১১ রাত ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্রষ্টার সৃষ্টির সাথে জীবনের একটি বিষয়ের খুব মিল আমি খুঁজে পাই। প্রশ্ন হল কিভাবে? বলছি শোনো-
বিষয়টা অনুভব করা যাবে বৃষ্টির সময়। যখন তুমি বৃষ্টিতে ভিজবে, চোখ বন্ধ করে একটি হাত সামনে বাড়িয়ে দেবে। হাতের তালু উপরে রেখো। অনুভব করবে বৃষ্টির ফোঁটা তোমার হাতে পড়ছে। কিছু ফোঁটা তোমার হাতে জমবে। জমতে জমতে একসময় কিছু ফোঁটা হাত গড়িয়ে পড়তে শুরু করবে। তুমি ধরে রাখতে পারছ না। হাতের আশেপাশ দিয়ে অনেক ফোঁটা মাটিতে পড়ছে যা তুমি ধরছ না বা ধরার চেষ্টা করছ না। কারণ, হাতের পরিধি সীমিত। ঠিক তেমনি ওগুলোও তোমার হাতে ধরা দিচ্ছে না কিংবা ধরা দিতে চাচ্ছে না।
এখন প্রতিটি বৃষ্টি কণাকে একটি বন্ধু হিসেবে ধর। যে ফোঁটাগুলো তোমার হাতে পড়ছে বা ধরা দিচ্ছে তারমানে একটি বন্ধু তুমি পাচ্ছ এবং ধরে রাখছ। হাত গড়িয়ে কিছু ফোঁটা পড়ে যাওয়া মানে অতিরিক্ত হওয়ার ফলে কিছু বন্ধু ঝরে যাওয়া। এদের ধরে রাখা যায় না। কারণ, বেশীর ভাগ ক্ষেত্রে আমরা আমাদের জীবনের প্রথম দিকের বন্ধুদের ধরে রাখি, পরের বন্ধুদের অতটা ধরে রাখার চেষ্টা করি না অথবা গুরুত্ব দিই না। আবারও বলছি সবার ক্ষেত্রে এটা ঠিক নয়। হাতের আশেপাশে অনেক ফোঁটা পড়ছে, তারমানে জীবনে চলার পথে সবাইকে আমরা বন্ধু বানাতে পারছি না কিংবা সবাই আমাদের বন্ধু হচ্ছে না।
কি মিল পাওয়া গেল?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুন