----------শাফিক আফতাব----------
এই পোড়ামুখ আর কাউকে দেখাবোনা
এই মুখে মেধা নেই
এই মুখে কেউ চায়না
কেউ ভালোবাসেনা
কেউ কাছে আসেনা
কেউ আত্মহত্যা করতে যায়না এই কুৎসিত কদাকার মুখ দেখে।
অথচ দেখি পত্রিকার পাতা ঘিরে কত মেধাবী আর উজ্জ্বল মুখ
প্রেমিকের জন্য আত্মহুতি দেয় কত সুদর্শনার বালিকা মন
কেউ নির্বাসনে যায় তার প্রেমাস্পদের জন্য
কেউ রাজসিংহাসন ছাড়ে প্রিয়তমের উষ্ণ সান্নিধ্যের জন্য
অথচ এই পোড়ামুখে কেউ চায়না
ভালোবাসতে কথা দেয় না কেউ
নির্জনে মনের গহীনে অনুভব করে না আমার সেকেলে গ্রামীণ নাম
এমনি এক অবহেলিত প্রাণী আমি
যার জন্য নেই একটি মানবীমন
যে শুধু ভালোবাসতে চাবে
আর মেধাবীমুখ দেখে স্যালুট দেবে সেনা কায়দায়
ভালোবাসার বিছানায় স্বতঃস্ফ’ত আহবাণে প্রাণবন্ত করে তুলবে আমার উষর পতিত ভূমি।
এই মুখে মেধা নেই
এই পোড়ামুখ কাউকে দেখাবো না আমি
এদেশ ছেড়ে চলে যাবে সেন্টহেলেনায় ;
যেখানে একদিন নেপোলিয়ন বোনাপার্ট স্বেচ্ছা নির্বাসনে গিয়েছিলেন।
নারায়ণগঞ্জ.
২০.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


