শাফিক আফতাব --------------------
লকলকে ঘাস, ঘাসের শরীর ছুঁয়ে প্রপাতের ঢল ;
ভূগর্ভস্থ্য খনিজের গলিত লাভায় ফুটে ওঠে ফুল,
অথচ ফুলের ঘ্রাণে জাগে পদাতিক দল :
আপনাই গান গেয়ে ওঠে মনের পুতুল।
অন্দরমহলে প্রবেশ করতেই রক্তস্রোতে নোনা ঘাম ;
প্রাণের ভেতর শুধু হাওয়ার মিঠাই,
মনতটিনীতে কে যেন তুলে দেয় নৌকোর বাদাম :
অমনি বলাকারা দিগন্তে চলে শাঁই শাঁই শাঁই।
মধ্যবয়সী নারীর সুঠাম দেহের নান্দনিক যৌনতার ঢং ;
বসন্তবাতাসে ফোটায় কামনা-ফুলের কলি,
লজ্জার ভেতর তবু রমণী করে কত ভড়ং :
বিনা কলমে কাগজে তবু লেখা হয় কত পদাবলী।
নিপুণ শিল্পীর রঙতুলিতে কত আহা ! রহস্যের জাল
ঝড় বৃষ্টিতে পুড়ে ছারখার মনের চাতাল।
২০.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


