শাফিক আফতাব ------------------------------
আসলে আমিই চাইনা তুমি কাছে আসো ;
কেনোনা তুমি অত্যধিক নিবিড় হলে ভালোবাসা ফিকে হয়ে আসে,
তুমি যেন বিবর্ণ ঝরাপাতাদের মতোন পাংশুটে হয়ে আসো ;
নিত্য ব্যবহার্য পণ্যের মতো মনে হয় আবেশে অবকাশে।
তারচে বরং দূরে থাকো, পরিপূর্ণ ফুটে ওঠো জলপদ্মের মতোন ;
তৃষ্ণার্ত আর্ত পীড়িতের মতোন তোমাকে পান করি সিডিউল মেপে,
নির্বাসিত নারীর মতোন করো এক্সট্রা যতন ;
প্রেমের ফুল ফুটে উঠুক আমার ভালোবাসার আকাশ ব্যপে।
কাছে এলে মনে হয় তুমি সকালের নাস্তা আর রাতের ডিনার ;
কিংবা লজ্জা নিবারণের জন্য বরাদ্দকৃত এক ছত্র শুভ্র বস্ত্র,
মৃত্যু ঘটে মনের মন্দিরে আমার অপরূপ রূপের আকাশলীনার ;
জীবনটাকে মনে হয় কিছু নয়, এ যেন এক রাসায়নিক যন্ত্র।
ভালোবাসা, প্রেম, কাম স্বতন্ত্র্য ভিন্নতর এক এক রূপ ;
যদিও কামের গভীর পোড়ে প্রেমের মধুপের ধূপ।
২১.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


