------- শাফিক আফতাব----------
আমের মুকুল আর কিশোরীর অঙ্কুরিত স্তনের মতোন
গাছদের নরম কচিপাতায় ছেঁয়েছে ফাগুনের প্রকৃতি ;
কেমন যেন স্পর্শে গন্ধে আমার উচাটন মন,
কী সুন্দর দেখো বিবিধ বৃক্ষের পরস্পর সম্প্রীতি।
বৃক্ষরা নিজ নিজ সাজে সাধ্যমত সুন্দরতা দিয়েছে নিসর্গে ;
পরস্পরের নেই দ্বন্দ্ব সংঘাত কিংবা প্রতিযোগীতার যুদ্ধ,
কেউ কারো পাকা ধানে দিচ্ছে না মই। নিবিড় অনুসর্গে
একে অপরের সাথে যোগসূত্রে হচ্ছে পেলব আর ঋদ্ধ।
আমরা শুধু অহেতুক যুদ্ধ বাঁধাই, হিংসার ফেটে পড়ি ;
পথে দিয়ে রাখি কাটা। লুটে নিই অপরের ধন ;
উন্মুলিত করি মানুষকে। হত্যাক করি, উচ্ছেদ করি ।
অথচ দেখো বৃক্ষরা একে অপরেরর সহোদরা বোন।
মানুষ যদি বৃক্ষ হয় তবে বন্ধ হবে যুদ্ধ আগ্রাসন
এ দেশের ভীড়ে সেদিন কি ভাই আসিবে কখন ?
২৭.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

