শাফিক আফতাব ------
বেদনার ভারে কুঁজো হলো পাঁজরের খুঁটি ;
চামড়ার জমলো শ্যাওলার রস,
কোনোমতে বেঁচে অছি প্রাণ যেনো পুঁটি ;
কোনো কিছুই আর মনে হয় না সরস।
যাপিত জীবনে সব সহে হলাম নিরেট পাথর ;
মানুষের প্রতি বিশ্বাসগুলো উঁবে গেছে আমার,
আপনগুলো সব হয়ে গেছে পর ;
বোদামগুলে ছিঁড়ে গেছে আমার ময়লা জামার।
খুঁক খুঁক কেশে কেশে সময় যায় আজ ;
কেউ রাখে না কোনো খোঁজ এই বিজ্ঞ বান্দার ;
অবেহিত করেছে আমায় এই দেশ, আর সমাজ,
আমার চারিদিকে আজ ঘুঁটঘুঁটে আন্ধার।
তবু আমি বেঁচে থাকি নিয়ে কই মাছের প্রাণ ;
আমার কথা শুনে কারো মন করে কি আনচান?
২৮.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

