= শাফিক আফতাব---------------
তুমি উপদেশ দিতে চাও ? দাও ;
সমাজ গঠন করতে চাও ? করো।
তুমি ধর্ম প্রচার করতে চাও ? করো।
সত্য আর সুন্দরের সাধনায় নির্বাণ লাভ করতে চাও ?
করো।
: তোমাকে হাজারো সালাম , স্যালুট আর কুর্ণিশ।
আর হৃদয়ের গভীরের অকৃত্রিম শ্রদ্ধা।
অথচ তুমি নিজের আগাছা করোনা পরিস্কার,
কথা বলতে তোমার থুথু ছিঁটকে পড়ে,
মুখ থেকে দুর্গন্ধ রেরুয়,
তুমি নিজেই সত্য বলো না,
তুমি নগ্ন ছবি দেখো,
পরিবারে তোমার নিয়ন্ত্রণ নেই,
তুমি ঘুষে পকেট ভরাও. ফাও খাও,
আর মিথ্যের মুখোশ পড়ে সত্যের ভাষণ দাও।
তুমি জানো না ? তুমি আমাদের ওস্তাদ,
তোমার দুটো চোখের প’রে আমাদের অজস্র চোখ সিসি ক্যামেরার
মতো তাকিয়ে আছে ;
কেনো তবে গুরুদায়িত্ব হেলা ফেলা করো,
তুমি জানো না ? তুমি পরিচিত মুখ !
তোমর একটা ভুল শব্দের উচ্চারণ রাষ্ট্র হয়ে যাবে নিমিষেই;
তুমি আমাদের উপদেশ দিেেত চাও, দাও ;
তোমার সালাম। হাজার সালাম। লক্ষ সালাম।
তবে নিজে পরিশুদ্ধ হও,
শব্দের উচ্চারণ শিখে নাও,
আগাছা পরিস্কার করো,
নিজে ভালো হও
তারপর সমবেত জনতার উদ্দেশ্যে বাঘ্রের হুঙ্কারের মতো
ছাড়ো গগণ বিদারী সত্যের বাণী !!
: আমরা তোমাকে স্বাগত জানাবো,
তোমার চরণধুলিতে শরবত বাণিয়ে ভক্ষণ করবো অহর্নিশ।
হে আমাদের গুরু, হে আমাদের পথনির্দেশক, হে আমাদের দলনেতা।
২৮.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

