- শাফিক আফতাব ---------
মানুষ, মানুষকে হত্যা করছেনা ;
করছে আবাহমান চেতনাকে ;
এই চেতনার জন্ম সেই প্রদোষকালে।
মানুষ কেনো যে বিরোধে জড়ায়!
কেনো তারা রক্তপিপাসু !
কেনো তারা তুচ্ছ করে তাঁর অমূল্য প্রাণ !
আজ মিডিয়ার যুগে শুধু শুনি প্রাণহানী,
এর শেষ বলে কথা আছে কি ?
কেউ তো বুঝি মঙ্গলের কথা ভাবেন না ?
ভাবেন, নিজের কিংবা আপন সংগঠনের কথা,
তার জন্য যা দরকার তাই থাকে, গোপণ প্রবিধানে,
তোমরা যা কিছু প্রলোভন দেখাও
আমরা আধুনিক যুগের মানুষ, সব বুঝতে পারি।
হে সৃষ্টির সেরা জীব,
তোমরা আর প্রাণ নিয়ে খেলো না,
তবে যে আযরাঈল (আঃ))বেকার হয়ে পড়বেন।
০১.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

