=== শাফিক আফতাব ==========
তোমার মুখ চুমে এক দীর্ঘ নীলঘুমে হব একাকার।
তোমার গায়ের ঘ্রাণে, সুবাসে ফোটাবো গুচ্ছগোলাপ ;
ঘুটঘুটে অন্ধকার অথচ মিটিমিটি প্রজ্বলতা অজস্র তারার,
প্রকৃতি পাগল হবে ; শুনে আমাদের প্রলাপ।
কাছে এলে আপনা নিঃসরিত হয় রক্তের রসধারা।
কী মোহন মদনে মন্থনে মদির হয় মনের গহন!
নির্লিপ্ত পথে কেমন মৃদস্বরে ধাবমান নির্জন ঝর্ণাধারা,
কী যে ভালো লাগে প্রেয়সী আমার তোমাকে রমণ!
রাত্রি গড়ায় অদৃশ্যলোকে আর ঋদ্ধ হই নির্জন নিশীথে।
ক্রমশ ফুলের মতো ফুটে ওঠো ও আমার পুষ্পমানবী ;
কেমন পেলব, সুন্দর আর মনোময় তুমি আজ রাতে,
কত সুরা সুধা পাই, অনুক্ষণে গলে যাই তোমাতে দ্রবি।
তুমি আমি, আমি তুমি আর আজকের সঞ্চালক রাত,
নীলঘুমে রাত ভোর হলো আজ ভীষণ অকস্মাৎ।
০১.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

