দূর, বহুদূর তোমার স্থিতি,
এই শহরের অজস্র লোকের ভীড়ে একটি বিন্দুতে স্থিতি নিয়ে
বেঁচে আছি।
সেই সুদূরে ফোটা ফুল, তুমি
তোমার সুবাস ফাগুনের এই উত্তুরে বাতাস।
এই শহরের আমার নির্জন কামরায়
কেমন মৌ মৌ গন্ধে ম ম করছে আমার মন,
তুমি ফুটলে আমি ফুটি কলাফুল
তুমি দেখলে আমি তোমার চোখের তারা, অনুকূল
তুমি দল মেললে আমি কচ্ছপের মতোন হামাগুড়ি দেই
বেরিয়ে পড়ি খোলস খুলে
কিংবা সাপের মতোন ফণা তুলি
গভীর উষ্ণতার জন্য সুড়ঙ্গের সন্ধান।
তুমি দূরে, তবু কত যেন নিবিড়
তবু হেংগারের আংটার মতোন লেগে থাকো হৃদয়ের তারে।
০১.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

