---- - শাফিক আফতাব ---------
এ কোনদিকে চলছে দেশ,
সকালে চলছে পূর্বদিকে ; বিকেলে পশ্চিম
দুপুরে উত্তরে ;
আবার রাতে চলছে নির্জন নদীর সাথে দক্ষিণে,
প্রিয় দেশ আমার অলক্ষ্যে অদৃশ্য চলে
নতুন রাজপুত্রের সাথে সংগোপণে দেখা করে রাতবিরাতে
আবার গোপণ চুক্তি করে শাঁখের করাতে
আবার ফিসফিস করে কানকথা কয় ভিনদেশি বন্ধুর সাথে !
প্রিয়দেশ আমার প্রিয়মা ;
তুমি সংগোপণে কোথায়ও যেয়ো না ;
তুমি থাকে বীরাঙ্গনার বেশে
তোমাকে যেই চালাতে আসুক না,
তুমি গর্জে উঠবে, বলবে যত অপশক্তি এসেছিলো আমার ঘরে
বিতাড়িত করেছি
বায়ান্ন থেকে বাষট্টি উনসত্তর থেকে নব্বই আর নববই থেকে ওয়ান ইলেভেন ;
সবাই একে একে নেউলে কুকুরের মতোন লেজ গুঁিটয়ে গেছে ;
তুমি গর্জে ওঠো প্রিয় স্বদেশ আমার ;
ভূতপ্রেত আর সকল অপশক্তির বিরুদ্ধে গর্জে ওঠো,
ওরা কেনো লুণ্ঠন করবে তোমার কানপাশা, দুল,
গলার হারগাছি,
তুমি সিন্ধুকের তালা ভালো করে লাগাও না মা
ভালো করে লাগাও
হে আমার প্রিয় স্বদেশমাতা, হে আমার প্রিয় স্বদেশ।
০২.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

