শাফিক আফতাব---------
যম এসে বললো : এই দেখো রেশমা, কত লোকের জান কবজ করলাম ;
এখন তুমি ?
রেশমা এতটুকু বিচলিত হলো না, বরং যমকে বললো, আমার মৃত সহকর্মীদের
খাবারগুলো খেয়ে নিই, তারপর না হয় !
জম ফিরে গেলো,
পরদিন যম এসে আবার মৃত্যুর অন্ধকূপ থেকে রেশমাকে জাগালো, বললো :
তাহলে এবার চলো,
রেশমা বললো :
আমার একটা ছোট্ট্র শিশু আছে, আমি ছাড়া তো ওর ইতিম হয়ে যাবে,
যম বললো তা হোক এই মৃত্যুকূপ থেকে কোনোক্রমেই তুমি ফিরে যেতে পারবেনা,
রেশমা আবার বললো, আমার সদ্যবিবাহিত স্বামী আছেন একজন,
আমাকে অতীব ভালোবাসেন,
আমার সন্তানের মতোন ও তো ইতিম হয়ে যাবেন।
যম বললো তা ঠিক আছে, তুমি এই মৃত্যুপুরী থেকে তুমি কিছুতেই ফিরে পারবেনা,
এবার রেশমা রেগে উঠলো এবং বললো, আমি আল্লাহর কাছে কিছুদিন বেঁচে থাকার আবেদন করেছি
তিনি আমাকে অভয় দিয়েছেন, তুমি ফিরে যাও,
অন্তত শিশু সন্তানের জন্য বাঁচা বড় প্রয়োজন আমার, যম ;
আমার কাতর প্রার্থনার পবিত্র এই হাত মহান রাব্বুল আলামিন ফিরিয়ে দেবেন না
তুমি তাঁর দরবারে আবার যাও, দেখবে, তোমার উপর রেগে উঠবেন তিনি।
তিনি আমার প্রার্থনা মঞ্জুর করেছেন।
যম ফিরে এসে রেশমাকে বললো, আমাকে হারালে রেশমা, যাও পৃথিবীর আলোতে আবার ;
তবে মনে রেখো আমার নাম, তোমার সহপাঠিদের বলো, মৃত্যু কত ভয়ংকর
আর আমি কত ভীম।
নিসর্গ : ঢাকা
১১.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


