শাফিক আফতাব---------
হে ঘুষখোর ; উৎকোচ গ্রহণকারী, তোমাদের স্থান হবে চোরের নিকৃষ্টতম স্থানের নিচে ;
কারণ তোমরা চোরের চেয়ে গর্হিত।
চোর পেটের দায়ে চুরি করে, আর তোমরা করো বিলাস আর আরামের দায়ে।
তোমরা ডাইনিং টেবিলে যাবার আগে হাত ধুবার সময় ভাববে :
যে হাত টি দিয়ে খাবার মুখে তুলে দেবে, সেটি পবিত্র হাত কিনা ?
যা খেয়ে উদর পুর্তি করছো, সেটা তোমার কায়িক শ্রমের না পৈত্রিকসূত্রে প্রাপ্ত,
না কারো সর্বস্ব বিক্রির।
হারাম খেয়ে নাপাক হইও না মানব সন্তান
আর দুষিত বীজে জন্মাও না হিংস্রজীব,
তারচে রবং নুনভাত খেয়ে জ্বালাও মাটির প্রদীপ।
নিসর্গ : ঢাকা
১২.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


