somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনুপম অনুষঙ্গ
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত

এ জীবন এমনই গেলো

১৪ ই মে, ২০১৩ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাফিক আফতাব----------

এ জীবন এভাবেই গেলো, একটি দিন তোমাকে নিয়ে ভাসতে পারলামনা ঝর্ণার জলে
বালুকাবেলায় হারাতে পারলাম না গহীন উত্তাপে
আমার ঝরঝরে কবিতাগুলোর সুবাসে তোমার মনে কোনো স্পন্দন জাগলো না
এজীবন এভাবেই গেলো, কোনো অরণ্যবাংলোয় আমরা একটি দিন কাটাতে পারলামনা
পাতার মর্মরিত ব্যঞ্জনায় তুমি কোনো আবেদন নিয়ে আসলে না
কিংবা লতাগুল্মের ঝোপে অরণ্যপ্রাণীর মতোন আমাদের একটিবার সহবাস হলো না
এজীবন এভাবেই গেলো সমুদ্র তীরে সুর্যাস্ত দেখার লগ্ন একটিবারও আসলো না
তুমি একটি বারের জন্য মনের হুক দিলেনা খুলে
দেখালে না তোমার অন্তর্গত সৌন্দর্যের লীলাভূমি
একটিবার ফুলের মতোন তোমাকে শুঁকে শুঁকে পুলকের বিন্দু বিন্দু জল জমলোনা মনের গহীনে

এজীবন এভাবেই গেলো,
একটি জ্যোস্নামাখা তারাভরা রাত আসলোনা আমাদের জীবনে
যে রাতে পরির সাদা পাখায় ভরে করে আমাকে নিয়ে যাবে আফ্রিকার জঙ্গলে ;
যেখানে বিবিধ বৃক্ষের আর পাখীর কলকাকলিতে গুঞ্জরিত ঘ্রাণে নামে এক আবেশমাখা রাত,
এ জীবন এমনই গেলো
তুমি প্রোষিতভর্তৃকারিণীর ব্যথার বিলাপে ঝরঝর বারিধারায় ভারি করে তুলনেনা লেপানো উঠোন ;
আমার টাইয়ের নটটি বাঁধলেনা
ঘুমন্ত এই আমাকে ডাকলেনা, ‘এ্যাই অফিসের সময় হয়েছে ’, ওঠো..ওঠো .........!!

এজীবন এমনই গেলো তুমি একটি গোলাপ দিলেনা, একটি গোলাপ নিলেনা !!!

নিসর্গ : ঢাকা
১৩.০৫.২০১৩

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×