শাফিক আফতাব----------
আমি প্রায়শ অতিকথনে যাই না
গরু আর ছাগলের সাথে কথা বলি না
এমন কি দুপায়ী যে মানুষগুলো ছাগলের মতোন কথা বলে
গরুর মতোন জাবর কাটে
কিংবা কুকুরের মতোন মানুষের খায়
তাদের সাথে কথা বলার তো প্রশ্নই আসেনা
তবু যদি বলতে হয় সঙ্গত বলি
সংহত হই
তবু মানুষ আমাকে গালমন্দ করে
যাকে কোনোদিন আমি দেখিনি
কিংবা সে আমাকে দেখনি, সেও
সেই সতী মায়ের পুতও আমার শত্রু হয়
আমার সাথে দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়
কুৎসা রটায়।
তবু আমি সঙ্গত বলছি, আর সংহত হয়ে চলছি
তারপরও দেখি কতিপয় কুকুর ছানা আমাকে দেখে ভেউ ভেউ করে
কামড়াতে উদ্যত হয়
জলাতঙ্কের আতঙ্ক দেখায়..........
২৮.০৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



