শাফিক আফতাব-----------
আমি কলমের খোঁচাকে ভয় পাই
মধ্যযুগের রাজাকে সম্মান করার মতোন কুর্ণিশ করে স্বাক্ষর গ্রহণ করতে হয় মনিবের
তেলেশমাতি করে ভালো করে থাকতে হয় উর্ধ্বতনেরর কাছে
নিষ্ঠা আর কতর্ব্যের সাথে কাজ করার চেয়ে ভুল করাটাই তাদের প্রিয় অধিক
কেনোনা তাতে তাদের দুটো কথা বলার সুযোগ থাকে ।
দুটো কথা বলতে পারলেই শাসক হিসেবে ঠিক সে
দুফোটা তেলের মালিশ পেলেই শান্তি তার
কুনির্শের মতো হাত জোড়করলেই ভালো লাগা তার
তা না করলে, চাকরি থেকে সাসপেন্ট, বদলী, শোকজ,আর
কারণ দর্শানোর নোটিশ।
হাল চাষে কোনো সাসপেন্ট নেই
বদলী, আর শোকজ
কার কারণ দর্শানোর নোটিশের কপি
তেল মালিশ করতে হয় হয় না হরহামেশা
শুধু লাঙলের মুঠি শক্ত করে ধরতে হয়
তাই কখনো ভাবি, এত সব তেলেশমাতির চেয়ে
কলমের খোঁচাকে দস্যুর ছুরির চেয়ে ভয় করার চেয়ে
লাঙলে মৃত্তিকার ফলা তোলা শ্রেয়
তাতে স্বাধীনতা আছে, কাজের আনন্দ আছে,
জাহান কবজের কোনো ভয় নেই, ভদ্র দস্যুর তোষামোদী নেই
প্রকৃতির সন্তান হয়ে বেড়ে ওঠার আনন্দ আছে, আকাশের মতো উদারতা আছে।...........
২৮.০৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



