শাফিক আফতাব
এই রকম বর্ষার দিন ছিলো
তোমার পড়নে আকাশী রংয়ের শাড়ি ছিলো
ম্যাচ করে পড়া ঘটিহাতা ব্লাউজ ছিলো
তার ভিতর পুলকের ঘ্রাণ ছিলো
তোমার পাশে ছিলাম আমি :
আমাদের ভিজিয়ে দিয়েছিলো বৃষ্টির পানি।
আমাদের ভিজতে দেখে জলবতী মেঘের কনা
অঝোর ঝরছিলো সেইদিন সারাদিন
আমাদের যৌবন তুলেছিলো ফনা :
ভিজিয়ে গিয়েছিলো তোমার সেই জমিন।
বর্ষা আজো আসে, মেঘেরা গলে, গুড়গুড় ডাকে দেয়া
বৃষ্টির ঝাটেঁ কেঁপে আমাদের বহুদিনের বেকার হিয়া
সেই বর্ষায় ভিজতে আজও ধরে ভীমরতি :
ঘটিহাতা ব্লাউজ পড়ে এসো আবার আমার প্রতীতী।
২৮.০৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



