শাফিক আফতাব------------
অনায়াসে সেদিন খুলে গিয়েছিলো প্রপাত
বর্ষার নদীরা প্রমত্তা আবেগে বইছিলো
তুমি নিবিড় কাছে বসেছিলো সেদিন
আমাদের মনে প্রেম দুলছিলো।
বর্ষার নদীর মতোন সেদিন সীমাহারা ছিলো তোমার রক্তস্রোত
ফুটন্ত জলের মতোন টগবগ করছিলো
বর্ষার জলে তোমার দেহে আগুণ জ্বলছিলো
প্রেমের জলে প্লাবিত হয়েছিলো তোমার জমিজোত।
তোমার দেহ থেকে বিচ্ছূরিত হইছেলো মৌরিফুলের ঘ্রাণ
তোমার দেহলতা বর্ষার জলে ভিজে ভিজে নড়ছিলো
এক নান্দনিক সৌন্দর্যের বেলাভুমি নেমেছিলো
উধাও কোথাও হারিয়েছিলো আমার ক্ষুধাতুর পতিত পরাণ।
সেদিন অনায়াসে তুমি নিবিড় হয়েছিলে, দিয়েছিলে ফুল
বর্ষার নদী তাই আজও বয়ে যায়, কুল কুল কুল !!
২৯.০৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



