শাফিক আফতাব--------
দুঃখ দাও আর ভালোবাসা দাও
বা কিছু না-ই দাও
দিনতো কেটেই যাবে।
আমি কষ্টের জলে ভাসতে শিখেছি
আমি দুঃখগুগুলো হজম করতে শিখেছি
আমার যন্ত্রণার সুচেঁ বিদ্ধ হবার অভিজ্ঞতা আছে
আমি বেদনাগুলো লুকিয়ে রাখতে জানি
তবে আর আমাকে কিসের ভয় দেখাবে তুমি ?
আমি বহুবার মানুষকে ভালোবেসে ভুল করেছি
আমি বহুবার মানুষকে বিশ্বাস করে ভুল করেছি
আমি বহুবার তোমাকে ক্ষমা করে ভুল করেছি
আমি আর কোনো ভুল করিনা, কাউকে ভালোবাসিনা।
দুঃখ দাও আর ভালোবাসা দাও, বা কিছু না ই দাও
দিন থামবে না। দিনতো কেটেই যাবে। যায়। এইতো যাচ্ছে.........
২৯.০৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



