শাফিক আফতাব-------------
আজ বর্ষারাতে তোমাকে নিবিষ্টচিত্তে অধ্যয়ন করবো
তোমার অভিধানের প্রতিটি শব্দে চোখ বুলাবো আজ
প্রতিটি পরিচ্ছেদে সমীকরণের জটিলগ্রন্থিগুলো ব্যবচ্ছেদ করবো
আজ তোমাকে মুখস্থ্য করে মন্ত্রের মতোন ব্যবহারিক ক্লাসে পর্যবেক্ষণ করবো
তুমি বর্ষার যতফুল খেঁাপায় গুজেঁ বর্ষার জলের স্পর্শ নিয়ে পড়ার বিছানায় আসো
বৃষ্টির শব্দে তোমাকে আজ অধ্যয়ন করবো
নিবিড় পাঠে টিকাভাষ্য দেবো তোমাকে
তোমাকে আজ অধ্যয়ন আর পাঠ করে অনুপঙ্খ বিশ্লেষণে তৈরি করবো থিসিস
পরীক্ষা শাখায় জমা দেবো ভালোবাসার বীজ
দশমাস পর উচ্চতর ডিগ্রি পাবো
একটি শিশুফুল আমাকে পিতৃত্বের স্বাদ দেবে..........
২৯.০৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



