শাফিক আফতাব-----------
তোমাকে সেই কতদিন পাঠ করছি
সিলেবাস ঠেকছে না
পাঠান্তরে মনে হয় কিছুই হলো না আজ পড়ালেখা
কাল কোমড় বেধে অবার প্রত্যুষে পাঠ শুরু করতে হবে।
সকালে বিকেলে সন্ধ্যায় ভোরে প্রত্যুষে
রাতের গভীর ঘন কালো অন্ধকারে, জ্যোস্নার ছায়ায়, পার্কে প্যালেসে
নির্জনে, তোমাকে ধ্যান করি, পাঠ করি, ব্যবচ্ছেদ করি
তবু পাঠের পাঠ কিছুই হয় না
তোমার ব্যাপক সিলেবাসের তল খুজেঁ পাই না।
তোমার বিশাল প্লটে শিল্পের আধার
কত কোটে শিল্পকর্মী তোমাকে পাঠ করলো, তবু পাঠান্তরে মনে হলো আমাদের
পাঠের পাঠ কিছুই হলোনা আজ
কাল থেকে নতুন করে আবার পাঠ শুরু করতে হবে।............
এত দুর্বোধ্য কেনো তোমার অভিধান, টিকাভাষ্য, পাদটিকা
হে নারী নটিকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



