শাফিক আফতাব----------------
এক বর্ষার রাতে জেসিকার বিছানা হয় আমার বিছানা
অথচ জেসিকাহীন সে রাত উচ্ছল বর্ষার জলের তোলপাড়
তাকে নিয়ে ভরে যায় আমার হৃদয়ের কানা
মনের ভেতরে তাকে নিয়ে আনন্দ অপার।
সারারাত অঝোর বর্ষণ, বর্ষার জলে ভরে নালা-ডোবা-নদী
সারারাত আমি তাকে বর্ষার জলে ভেজা অন্ধকারে খুজেঁ খুঁজে সাড়া
পৃথিবীর যে ভূমি ছিলো, বেদনাতুর, তৃষ্ণাকাতর আর অনাবাদী
বৃষ্টির গন্ধে সে, গুন গুন গানে আত্মহারা।
আকাশে গুড় গুড় মেঘ, ঝিরঝির বৃষ্টি আহা! জেসিকাকামনে মুগ্ধ
বালিশের কভারে তার চুলের স্পর্শে ভেসে আসে কদমকেয়ার গন্ধ
আহা আমি যুবকের প্রখর কামনার ঝাঁঝে বুষ্টির জলে পুড়েপুড়ে শেষ
দেখি ভোরের আলোয় জেসিকা বৃষ্টির জলে ধুতেছে তার দীর্ঘ কেশ।
জেসিকাহীন জেসিকার বিছানায় কাটে বর্ষার একরাত ;
জেসিকার দেখা পাইনি, কিছু হয়নি আহা আমার এমনই বরাত।
৩০.০৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



