শাফিক আফতাব-----------
আর কোনো দুঃখ নেই
কেনোনা দুঃখগুলো পেয়ারার মতোন চিবিয়ে খেতে শিখেছি।
এখন কেউ যদি আমাকে দুঃখ দেয়
আমি সেটাকে চুরুটের মতোন দুটানেই শেষ করে ফেলি
কিংবা ভিটামিন এ ক্যাপসুলের মতোন গিলে খাই
না হয় পানিতে শরবত বানিয়ে চুমুকেই কাবার করে ফেলি।
তুমি কিসের ভয় দেখাও আমাকে , দুঃখ দেবে ?
দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের ?
ব্যাঙের আবার সর্দি !
ইদানিং আমার হজম শক্তি প্রখর,
আমি লোহা খেয়ে হজম করতে পারি
আর দুঃখ ? এতো নিমিষেই আমি হজম করে হাওয়ায় উড়িয়ে দেই
তারপর ঝিনুকের প্রদাহ প্রশমিত হলে
দীর্ঘ এক ঘুমে রাত্রি পার।
আমাকে তোমরা দুঃখ দেবে, দাও ;
আমি ভিটামিন এ ক্যাপসুলের মতোন গিলে গিলে খাবো।
৩০.৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



