শাফিক আফতাব-----------------
কিছু থাকলেই তো হারাবার ভয়,
আমার তো কিছু নেই,
ধান-পাট-পণ্য আর বাংলাদেশে ব্যাংকের কড়কড়া গচ্ছিত টাকার নোট
তাহলে কেনো থাকবে হারাবার ভয়?
যদি তোমাকে ভালোবাসি। দুঃখ দেবে।
যদি না বাসি ?
মূলত সহায় সম্বলহীন আমি এক নিঃস্ব মানুষ
চোর-ডাকাত আর প্রতারকের ভয় নেই আমার।
আমি তো আর বিদেশ যাচ্ছিনা
কিংবা চাকরি নিচ্ছিনা যে কোনো প্রতারকের ফাদেঁ পড়বো।
আমি আর কারো সাথে হৃদ্যতা বাড়াই না
কাউকে আর ভালোবাসতে যাই না
তবে কেনো থাকবে আমার দুঃখ পাবার ভয় ?
কাউকে হারাবার ভয় ?
এখন খোলা আকাশের নিচে ঘুমাই
কোনো চোর আমার ঘরের আর সিঁধ কাট পারে না।
কোনো ডাকাত আর পিস্তল ঠেকাতে পারে না
কোনো প্রতারক মারতে পারেনা গায়ের ঘামের টাকা ।
আমার স্ত্রীর গহনা বিক্রির টাকা।
ফলত ভালো আছি
নির্ভাবনার এক স্বচ্ছজীবন এখন আমার
আমি সুখে আছি
আমাকে কেউ আর দুঃখ দিতে পারেনা।
০১.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



