শাফিক আফতাব---------
জেসিকা এই দেখো, বর্ষার বিকেল, মেঘলা আকাশে মলিন আলোকোচ্ছটা
দেখো, ঘাঘটের জল কেমন প্রমত্তা বয়ে দেখো, ঘাঘটের ঢেউয়ে
হৃদয়ের পাড় ভাঙে
দেখো, ছলাৎ ছলাৎ সে বয়ে যাচ্ছে গহীন গাঙে ।
দেখো ঐ খানে তুমি আমি জীবনের গল্পে একাকার শিল্পের প্লট বিন্যাস করেছি
আজ বর্ষার বিকেলে সব ভেসে উঠছে মেঘের আকাশে।
মনে আছে তোমার ? একদিন, তুমি পৃথিবীর আদিম গল্পের প্লটে
আমাকে নায়ক বানিয়েছিলে
তোমার পুলকের ক্ষেতে ছিটাতে বলেছিলে আনন্দের বীজ
এক গভীর আবেগের হাওয়ায় তুমি এলোচুল ভিজে যক্ষপ্রিয়া হয়েছিলে
আজ বর্ষার বিকেলে যখন নিবিড় হলে ঘাঘটের পাড়ে
মনে হলো, সেই পৃথিবী স্মরণীয় বালুকাবেলা, আমি তোমার চোরাবালিতে আটকে
গেলাম.............
০১.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



