শাফিক আফতাব--------
কেমন আছো, জেসিকা তুমি ? কোথায় আছো ?
এই শহরের নাকি থাকো। পান্থপথের বাসায়, এক ব্যবসায়ীর বিছানায়
তোমার রাত্রি হয় ভোর ?
তুমি প্রত্যুষে কৃত্রিম ঝর্ণার জলে স্নান সেরে
অভিজাত নাস্তার টেবিলে যাও ? কালোবাজারী ব্যবসায়ীর অফিসবেলা টাইয়ের নট বাঁধো ?
পুজোর ডালার মতোন খুলে ধরে তোমাকে রাত্রিবেলা ?
তুমি নাকি এখন তুখোর গৃহিনী হয়ে উঠেছো
কলেজ টিচারের মতোন হালকা রংয়ের শাড়ি পড়ো, দীঘল হাতার ব্লাউজ
বিষয়আষয় নিয়ে বেশ নাকি চিন্তায় দিন কাটে তোমার
জেসিকা এত তাড়াতাড়ি তুমি সংসারি হয়ে উঠলে
অথচ আমার কোনো সংসার নেই, বিষয়- আষয়, ঘর-প্রাসাদ, নীড়, এত অনায়াসে
তুমি ভুলে গেলে ?.............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



