শাফিক আফতাব------------
শেষাবধি জানিনা, পথের শেষপ্রান্ত পর্যন্ত তোমাকে পাবো কিনা ?
কেনোনা মানুষ তো স্বার্থপরতার কাছে হার মেনে ইদানিং বিশ্বাসঘাতক হয়ে উঠেছে।
ভুল তো যেকোনো সময় বুঝতে পারো আমাকে
কিংবা বিরূপ ঝড়োহাওয়ায় সব লণ্ডভণ্ড হয়ে যেতে পারে
কিংবা আজকের আবেদন বসন্ত রং বদলালে ফিকে হয়ে যেতে পারে।
তাই ভয় হয়
তাই রাতে যখন লগ্ন হও
আমি এককান খাড়া রাখি,
কখন আমার শেষ সম্বলটুকু নিয়ে উধাও, হও।
বিশ্বাস তো কারো নই।
এমন কি সহোদরের।
আর তুমি, তুমি তো হৃদয়ের এক ভাবাবেগের ফসল,
ধমকা বাতাসের তাড়ায় এলানো দুলিত লতা,
রক্তে হিমোগ্লোবিন কমে গেলে যে তুমি আমাকে ভুলে যাবে ;
ফলত বলো,কাউকে বিশ্বাস করা কি ন্যায় সঙ্গত?
আমি আর বিশ্বাসের ধারের কাছে নেই, কারো আগে বা পাছেও নেই।
কেনোনা অবাধ তথ্যপ্রবাহের এই যুগে মানুষ বড় বিশ্বাসঘাতক আর গোয়েন্দাবিদ্যায় তুখোর,
ফলত তুমি যখন পাশে নাক ডেকে ঘুমাও,
আমি একটি কান খোলা রাখি,একটি চোখও খোলা রাখি ;
ভালোবাসার সবটুকু দেই না,
কৃপণ লোকের মতো কিছু ভালোবাসা দেরাজে জমা রাখি,
আমার নিদানের দিনে যাতে ঐ ভালোবাসা টুকু কাউকে দিয়ে চলে যায় আমার আকালের কাল।
জানিনা, শেষাবধি পথের প্রান্ত পর্যন্ত তোমাকে পাবো কিনা ?
০১.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



