শাফিক আফতাব--------------
এসো উপ-শহরের দীর্ঘ রেলপথ ধরে বর্ষার বিকেলে চলি
রেলের পাতের উপর দুজন হাত ধরে হেঁটে চলি
দুপাশের ধানক্ষেত আর সুবিস্তৃত দিগেন্তের দিকে দেখে
চলি চলো হৃদয়ের গভীরে প্রেমের পরশ মেখে।
ভাঁটফুল, আর অচেনা লতা ভরা রেলরাস্তার পাশে গিয়ে বসি
হাতে হাত রেখে হৃদয়ের উত্তাপে ভালোবাসার বিনিময় করি
ঝিকিঝিকি ট্রেন চলে যাক, তুমি হও আরো নিবিড়ি কাছাকাছি
একজন অন্যকে না পেলে রেলের স্লিপারে মাথা দিয়ে মরি।
এসো আবার অবুঝ বালক হই, আর তুমি হও বালিকা
উচ্চ মাধ্যমিক শরীরের উষ্ণতায় বন্ধ্যা ফুলদের ফুটাই
ভালোবেসে এক অপরের গলায় পড়াই বকুল ফুলের মালিকা
এক বিহনে অন্যজন প্রাণ বলি দিয়ে মাটিতে লুটাই।
সময় চলে গেছে কবে, আহা ! আমরা কবেই হয়ে গেছি বড় ;
রেলপথ আজও ডাকে আহা, দিনগুলো ছিলো কেমন সুন্দরতর।
০২.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



