শাফিক আফতাব------------
দুধের সাথে কলা গুলিয়ে খেতো রহিম মিয়ার ছেলে মেঘার দোকানে ;
নিম্নবিত্তের বাজারে হাভাতে মানুষের পোলারা দেখতো চোখে লেগে,
কুকুরের মতোন লেজ নেড়ে জিহ্বার পানি ফেলাতো লালসার মনে-
রহিম মিয়ার ছেলে ধীরে খেতো দুধকলা, গোফের সাথে মেখে।
কী নিদারুণ আকালে কাল, আশির দশক তখন, এরশাদ মামার কাল ;
জিয়াউরের খালে তখন মাছ কেবলি, এরশাদ পায় পল্লিবন্ধুর খেতাব,
উন্নয়ণের ছোঁয়া লাগেনি গ্রামেগ্রামে, সুদেরা লুটেরার ফেটেছে কপাল-
দুর্ভিক্ষ বলা যায় প্রায়, মানুষ যখন না খেয়ে কাটায় দিন, হলুদ প্রসাব।
রহিম মিয়াদের ছেলে, টোল তোলে, লুট করে, ঘুষের ভাগ বাটোয়ারা ;
আর দুধের সাথে কলা গুলিয়ে খায় হাটবারে মেঘার খোলা চায়ের স্টলে,
হাভাতে প্রান্তিক মানুষেরা পেটের ক্ষুধায় দিশেহারা-
পুজিবাদীরা রঙিন সিনেমা দেখে শিতাতপনিয়ন্ত্রিত সিনেমা হলে।
আশির দশক চলে গেছে, ঘুরেফিরে আসে প্রান্তিক শোষণের দশক ;
রহিম মিয়ার ছেলেরা দুধকলা খায়, আর জন্ময় শিক্ষিতশোষক।
০২.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



