শাফিক আফতাব...................
ভালোবাসা যদি ভুল হয়, তাহলে ঠিক কী ?
ভালোবাসা ছাড়া তো দুনিয়াটাই মেকি।
ভুল কেনো হবে ভালোবেসে ?
ভুল কেনো হবে কাছে এসে ?
মন দাও, প্রাণ দাও, দাও দেহের সুধা।
প্রেম দাও, ঘ্রাণ দাও , মিটাও মনে ক্ষুধা।
কাছে আসো, ভালোবাসো, ভরে দাও।
দূরে থেকে ক্ষণে ক্ষণে কেনো যে কাঁদাও।
ভালোবাসা আছে বলে ফুল ফোটে, পাখি গায়:
তুমি আছো বলে হৃদয় আমার বেগে ধায়।
তুমি নেই, কিছু নেই, আলো নেই
তুমি আছো, স্বর্গ আছে, আপন ঘরেই।
কে বলে ভালোবাসা ভুল, আর মেকি
পৃথিবী কত সুন্দর সে জানে কী ?
০৪.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


