শাফিক আফতাব----------------
খেটে খুটেঁ খেতে খেতে সময় গেলো
রোমান্সের আকাশে পাখা মেলে পাড়ি দেয়া হলোনা দিগন্তের অথই সীমানা
তোমাকে ভেবেই সময় গেলো
একান্ত নিবিড় করে কাছে পাওয়া গেলো না।
একজন কেরাণীর মতোন বুথ হয়ে লেখা নকল করে গেলো জীবনের সিংহসময়
ভালোবাসা আর প্রেমের আবেগের স্রোত হোঁচট খেয়ে আবার সাগরেই ফিরে গেলো
তোমার সাথে আমার কোনো কালেই হলোনা কোনো অন্বয়
এই জীবন যাপন করা হলো শুধু চোখ করে ছলোছলো।
মানুষ আকাশে ওড়ে, নীল জলে সাঁতরায়, প্রেয়সীর নগ্নশরীরের ভাঁজ দেখে
রাতের অবাধ সরকারী সঙ্গমে চাঁদ আর তারাদের দেশ আসে ঘুরে
সবার শেষে প্রভূ আমাদের ভাগ্য লেখে
আমাদের ডাক পড়েনা অভিজাত সেই স্বপ্নের মধুপুরে।
আমরা খেটে খুটেঁ খেয়ে শুধু জীবন যাপণ করি
আমাদের পুঁজিপাট্টা নেই, তবু মানুষদের আপন করি।
০৪.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


