শাফিক আফতাব...............
শানিত ছুরির আঘাতে রক্তচেতনার ধারাকে দ্বিখণ্ডিত করলাম।
পানির মতোন আবার এক হয়ে গেলো।
ছুরিই রক্তাক্ত জখম হলো শুধু।
রক্তের চেতনা আর ধারাকে কখনো রুদ্ধ করা যায় না।
তোমাকে যে ভালোবাসি ;
সেটা হৃদয়ের প্রদাহ।
তোমাকে যে কাছে টানি সেটা রত্কের উত্তাপ।
তোমাকে যে আবাসন দেই, শুশ্রূষা করি, সেটা মানবতা।
কিন্তু রক্তের সর্ম্পক অন্য। পানির মতোন দ্বিখণ্ডিত করা যায় না যাকে_
এটা অন্তগুঢ় কাল প্রবাহের মতোন।
নিরবধি বয়ে চলে অবিরাম, কালান্তরে, চেতনায়, বোধে...........
০৬.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


