শাফিক আফতাব................
কয়েকটি ঘোড়া শাঁই শাঁই উড়ে গেলো
সফেদ মেঘের পাহাড় ভেঙে উড়ে গেলো
কয়েকটি মাছ ঘোড়ার আস্ফালন দেখে লেজে ভর দিয়ে
রাজপথ হাঁটতে থাকলো
তাদের গেরিলা ভঙি দেখে
নগরীর বেশ্যারা বেরিয়ে পড়লো কানাগলির ফাঁকে
তারি ফাঁক দিয়ে তারা খদ্দের ডাকে।
আর রাতে ঘুষখোর, মাগিখোর আর সুদখোর
সবার বলপেট ফেটে দুষিত বাতাসে হয়ে গেলো
কেয়ামতের অন্তিম সময়ের মতোন মানুষরা হয়ে গেলো নগ্ন
আজ আর কেউ কারো দিকে তাকাচ্ছেনা
অথচ কতদিন উপদ্রুত এলাকার একটু টিলা দেখার জন্য কামুক পুরুষের
কত লালা তেঁতুল হয়ে গেছে
আর আজ কেউ ভ্রুক্ষেপ করছেনা
সবাই আজ রাতে নগ্ন
অথচ পড়া না হওয়া ছাত্রের মতোন নীল ডাউনের মতোন বসে তারা।
মানুষগুলো কেনো জানি এত ভদ্র হয়ে গেলো
ঘোড়াগুলো উড়ে যায়, বোধের ঘোড়া
চেতনার পাখা উড়ে জলীয় বাষ্প হয়ে যায় মানুষের যাপিতজীবন, প্রেম, ভালোবাসা
কুআত্মা মরে কুকুর আর গরু ছাগল হয়ে যায়
আর বানর মানুষের প্রজননে ব্যাঙের ছাতা গজায় .................
০৬.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


