শাফিক আফতাব-----------
এই যান্ত্রিকতা চাই না
সুরম্য প্রাসাদ বানাতে বাগাতে চাই না টেন্ডার
কুকুরের মতো ছিড়েঁ খেতে চাই না অন্যের অধিকার।
যানজটের শহর ফেঁড়ে যখন বাবুইবাসায় ফিরি
তখন নেই হয় বিদ্যুৎ নয়তো পানি কিংবা গ্যসের সাল্পাই
তার উপর প্রেয়সী বউয়ের ঘ্যানঘ্যানানি
তার উপর মাস শেষ হবার আগেই খালি পকেট।
এই শহরে মধ্যবিত্তের ফ্ল্যাটে এখন চরম উত্তেজনা
সৎ সুন্দর জীবনের বদলে নেমেছে সেখানে আত্মহননের ভাইরাস।
শহরের যান্ত্রিকতা চাই না
শিক্ষার নামে ঘুষের অন্যনাম সম্মানি দিতে চাই না
অপিস খরচের নামে চুরি করতে চাই না কেন্দ্রিয় ব্যাংকের রঙিন কাগজ
গ্রামে ফিরে যেতে চাই
যেখানে বাবা রেখে গেছেন আমার মাথা গোঁজার ঠাঁই।
মৃত্তিকার ধুলো গায়ে সুঘ্রাণ পাউডার করে লাঙলের ফলায় সোনা ফলাতে চাই।
০৭.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


