শাফিক আফতাব---------
একদিন বর্ষায় তুমি নিবিড় হলে, তাই দেখে
মেঘবালিকা ঝরতে থাকলো
মেঘের কুয়াশায় ঢেকে গেলো আকাশ
অন্তগুঢ় ফুলের কলির মতোন কে যেন ফুটলো
বৃক্ষের পাতাদের আঁচড়ে মারছে দুরন্ত বাতাস।
বৃষ্টির জলের গন্ধের মতোন গরমভাতের ভাঁপ উঠলো মৃত্তিকার শরীর চিরে
তোমার দেহের উত্তাপ থেকে নির্গত হতে থাকলো জলীয় বাষ্পের ঘ্রাণ
নরম ভেজা অন্ধকারে মনোহর হয়ে উঠলো নিঝুম রাত্রিরে
কে যেন আজ বিনামূল্যে দেবে আমাদের আবহমান ত্রাণ।
তোমার আমার হৃদ্যতা দেখে টের পায় আকাশের মেঘ, ফুলের কলি
তুমি এলেই তাই মেঘেরা ঝরে আর ফোটে ফুল
আপনাই রচিত হয় মনোহর মধুর পদাবলি
বর্ষায় ফাগুন আসে, আপনাই ফোটে ফুলের মুকুল।
তুমি ভালোবাসো বলে, পৃথিবীটা মসৃণ আর ফুলেল ঘ্রাণে মনোময়
তোমার জন্য রাজসিংহাসন ছাড়ে তাই রাজার তনয়।
০৭.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


