শাফিক আফতাব...............
গভীর রাত। নিয়ম বাতিরা জ্বলছে। বৃদ্ধ বলদের মতোন যাচ্ছে মালবাহি ট্রাক।
পুলিশের টহল গাড়ীগুলো প্রদক্ষিণ করছে নিঝুম ফাঁকা রাজপথ
গাঁজা আর মদের আসর গুলো হতেছে ক্রমশ গরম, স্খলন, পশলা বৃষ্টিপাত
লিকে লিকে তেলের ভুরিময় সাহেব খুলছে কিশোরীর গায়ের ফ্রক।
কেউ অবশ্য আইনসিদ্ধ সনদের ক্ষমতায় পিষছে রমণীর নরম দেহ
ভুল্লুত করে জ্বলছে বাথরুমের কমপাওয়ারের হালকা আলোর বাতি
কবিতা আর ছন্দ আর অলংকারের বাক্য সাজাতে ব্যাতিব্যস্ত কেহ
হাসপাতালে যাচ্ছে কারো অসহ্য যন্ত্রণায় দীঘল অন্ধকারময় রাতি।
কেউ আবার স্বকীয় বিছানা পরকীয়া করে পরকীয়া শয্যার চালায় লাঙল
সেই সুযোগে তার ভূমি চষে ভিনদেশের চতুর রাখাল বালক।
সে যখন খুঁজতে ব্যস্ত পাতালের তল, স্বর্গীয় ফল মুখে তুলে উৎফুল্ল উতল
ইত্যবসরে লাঙলের মুঠি ধরে মেলে বালক মেলে কঠিন পালক।
এভাবে রাত নিঝুমে কত রঙবেঙয়ের ফুল ফোটে, পাখি গায় এই শহরের ভেতর
ফুলে ফুলে উড়ে বেড়ায় আহা, দিনের লাজুক অথচ রাতে রঙিন মধুকর।
০৮.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


