শাফিক আফতাব
ভালোবাসার জন্য
হাভাতে মানুষের মতোন পথে পথে কেটেগেছে নির্ঘুম রাত
নিরন্নের মতোন করুণার হাত বাড়িয়েছে মানুষের কাছে
ধিক্কার আর লাঞ্ছনার আর যন্ত্রণা পেয়েছি, আমার এমনই বরাত
ভালোবাসার কাঁঠাল দেবে কেউ কাঠফাটা চৈত্র মাসে।
ভালোবাসার জন্য কত দীর্ঘ শতাব্দী অপেক্ষার প্রতিটি শব্দে
দুফোটা শিশিরের জন্য হাত পেতেছি নিঃস্ব মানুষ আমি ;
কত সঙ্গত আর সংহত আর সভ্য শুভ্রতায় প্রতিটি অব্দে
সুন্দরের কাছে সমর্পিত, জীবনের পথ বেয়ে গেলো কত দীর্ঘ রজনী।
তবু ভালোবাসার ফুল ফোটেনা, কেউ কাছে আসে না,
দেয় না এতটুকু ফুলের সুবাস
গুমট হাওয়ায় গুমড়ে পড়ে থাকি, কাকে দেবো ভালোবাসার
প্রকাশ।
০৯.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


