শাফিক আফতাব..............
তুমি যখন আমাকে তা দিচ্ছো ঘাঘটের পাড়ে
তোমার মা আমাকেই রিং করে বলছেন,' বাবা, সর্বনাশ হয়ে গেছে,
জেসিকাকে পাওয়া যাচ্ছেনা। তুমি একটু থানায় দিয়ে দারাগোদের জানাও।
মনে মনে বলছি, আমিই তো বড় দারোগা, খালাম্মা !
জেসিকা তো আমার গারদে বন্দি।
তা দেওয়া শেষে যখন পাখীর ছানার মতোন ভালোবাসা ফুটালে
তোমার মাকে বললাম, ওকে পাওয়া গেছে, এক বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছিলো।
একখুনি বাসায় ঢুকবে ও।
পিছে পিছে আমিও ঢুকলাম, তোমাকে ইচ্ছেতরে বকলাম।
তোমার মা টেনশনমুক্ত হলেন
অথচ যত টেনশনের কারণ আমি।.............
জেসিকা, সেই ছেলেখেলা দিন ফিরে আসে, তুমি শুধু আসোনা
একটুও ভালোবাসোনা, দাও না তা ;
আমি শুধু লিখেই চলেছি ব্যর্থ প্রেমের কবিতা।.............
১১.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


