দুঃখ, তবু আনন্দের ভীড়
এক আদি অন্তহীন সময় বয়ে যায়__
ভাঙনের শব্দে কষ্টের শিশির ঝরে আহত মনে,
আহা ! কত আঁধারে কত অবিনশ্বর প্রোজ্বলতা তারায় তারায়
কত ব্যথা ঝরে হৃদয় ফেটে যাওয়া ক্রন্দনে।
এইখানে এসে যা পেলাম__যা দিলাম__ ঋদ্ধ হলাম মনে হয়
যে টুকু পাইনি তার জন্য দুঃখ নেই আনন্দই নিশ্চয়
যা গেছে__ভেসে গেছে__দুঃখগলা কষ্টের জলের তোড়ে
দুঃখ করিনা, অভিমান করিনা__ভালোই তো আছি পৃথিবীর পরে।
দুঃখে যদি ভরে দাও মন__কষ্টে যদি করো ব্যথা জরজর
যা দিয়েছো তাতেই তো আনন্দ আমার অবিনশ্বর।
ক্ষয়িত নয়__দুষিত হয় না পৃথিবীর আলোবাতাসে
কত সুখ পেলাম, কত শান্তি আর পুলকের আধার তোমাকেই ভালোবেসে।
এক আদি অন্তহীন সময়ের কাছে নিজেরে সপেঁ দেই
সময় নষ্ট করে দিয়ে যাক, প্রম, ভালোবাসা, আছি তো পৃথিবীর ভীড়েই।
২৪.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




