স্বগতসংলাপ
শাফিক আফতাব.................
সমস্তজীবন যারে দেবি ভেবে পবিত্র রেখেছি প্রনমিত হাত__
রাতের গভীরে দেখি, চড়া দামে তিনি খুলে দিয়েছেন তার পবিত্র প্রপাত।
সারাটি জীবন শ্রদ্ধায় সম্মানে আর হৃদ্যতায় যারে করেছি প্রনাম
সেই দেখি চোরের মাল ভাঙে__আর দেশজোড়া তুমুল সুনাম।
যারে আমি ভালোবেসে একদিন দিয়েছি__ শিশিরস্নাত একটি গোলাপ
সেই দেখি এখন ভীষণ শত্রু__ সেই বিষধর কেউটে জাত সাপ।
দুর্দিনে যারে অন্ন দিয়ে, আশ্রয় দিয়ে, দেখিয়েছি জীবনের সুপথ
সেই আমাকে খায়েল করতে, 'আল্লাহ কীড়া', করেছে শপথ।
আমি আজ তাই মানুষ চিনিনা, মানবতা বুঝিনা __বুঝি শুধু নির্জনতা
কোনো কথা নেই, কোনো ব্যথা নেই, কিংবা চোখলখুরি__ভীষণ নীরবতা।
কোথাও আজ যাইনা__কারো কিছু খাইনা__ উপকারে আসিনা কারো
কেউ মারতে উদ্যত হলে পিঠ এগুই__যত পারো ভাই মারো।
মানুষ যদি সৃষ্টি সেরা হয়, তবে কেনো ভাই শয়তানের সুহৃদ
যারে আপনি অন্ন দিয়েছেন, বস্ত্র দিয়েছেন, সে কেনো কাটিবে সিঁধ?
২৪.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




