অকপট /
প্রথম প্রেমে পড়ি নবমে__ নাবালক বলে ভেঙে যায়।
তারপর পড়ি উচ্চ মাধ্যমিকে__প্রিয়তমা এসে দেখা যায় আমার খানকা ঘর।
হাতির জন্য কলাগাছ রুইনি বলে পালিয়ে যায় প্রিয়তমা
তারপর শহরে এসে ভার্সিটিতে এসে চেষ্টা চালাই_জোটেনা মোটেও
কৃত্রিমকথায় রঙ দিতে ব্যর্থ হই__স্মার্ট বলতে যা বুঝায় তা হয়ে ওঠেনা
আর পরিধানে কমদামি র্শাট_মধ্যদামের জিন্স
সায় দেয় না কেউ।
বুঝে যাই প্রেমের জন্য অর্থ একটা ব্যাপার বটে।
টাকা বানানোর যন্ত্রকলে চাকুরি নিই
বাড়ি গাড়ি করি__দামি পোশাক পড়ি, মসৃণ চামড়ায় লাগাই বিদেশী সেন্ট
অথচ চোখ তুলে কেউ দেখেনা
বড় ব্যবধান হয়ে গেছে বয়সের__সবাই কাকা কাকা বলে,
আয়নায় মুখ দেখি__দুএকটি কাশফুল বাতাসে দোলে,__ভাবি, এটাই জীবন তাহলে !!
২৫.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




