তুমি এলে উৎসব মনে হয়___
তুমি এলে উৎসব মনে হয়__ মনে হয়__ভালোলাগার শব্দগুলো প্রাঞ্জল বাক্য বানাবে এবার__
তুমি ভ্যানিটে ব্যাগের ভিতর থেকে বার করবে একটি তাজা গোলাপ__গোলাপের সাথে মিশিয়ে
দেবে এক পেয়ালা ভালোবাসা__ কলা আর দুধ একত্র মিশ্রণে যে স্বাদ আসে
সেই স্বাদ যেন দেবে তুমি এবার আমাকে ভালোবেসে।
তুমি এলে বাড়িতে অতিথি আসার মতো মনে হয়__ছোট ফুফুর চেঙড়া স্বামীটা এলে
যেমন কিছু ধরেই আসতো__ আমি আর ছোট বোনটি সেই ফুপাটার জন্য প্রায়ই উৎসুক থাকতাম__
শিশু মনে কত আনন্দ খেলা করতো__মনে হতো, এই বুঝি ফুপা আসছে__আমাদের জন্য আনছে কিছু
সেই ফুপার মতোন তোমার জন্য আমার মনটা উৎসুক হয়ে থাকে__আমি যেন এক অবুঝ শিশর মতোন
তোমার অপেক্ষায় ঠাঁয় দাঁড়িয়ে থাকি__তুমি কিছুনা কিছু দেবে আমায়_ দেবে, একটি তাজা গোলাপ !
একটি গোপণ চুমো, আমার লেখার কলম, শেভিঙক্রিম, নয়তো হাতের আঙুলের ফাকেঁ স্পর্শ এঁকে দেবে।
আমি সর্বদা তোমার জন্য শিশুর মতোন পড়ে থাকি,
খেলনার মতোন তোমাকে কত বার যে আঁকি__
আপনাই চুমু খাই তোমার কপোলে__তোমার চুলগুলো নেড়েচেড়ে দেখি, অতঃপর তোমার বুকে মুখ রেখে
এক শাশ্বত সুন্দর বোধে ঘুমে যাই। যেন এক পরীর দেশে যাই__ অমরাবতীর মেলায় যাই,
তুমি এলে সত্যি উৎসব মনে হয়__মনে হয়__আজ বাড়িতে অন্যরকম খাবারের আয়োজন হবে..........
২৫.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




