চৈত্রমন
বাতাবি লেবুর গাছ দেখলেই তোমাকে মনে হয়__মনে পড়ে এক তারাভরা রাতের কথা
তুমি সে রাত নির্ঘুম কেটে দাও__ লেবুর রসে ভোরের বাতাস বড় সুবারিসত হয়
সেরাতে কেমন মোহন ছন্দময় এক দীর্ঘ প্রাঞ্জল কবিতা
তোমাকে উপহার দেই__ তুমি কেমন আবেসিত হও সেই কবিতার আবৃত্তির ব্যঞ্জনায়।
কী রহস্যের জন্ম হয়েছিল সে রাতে__একটি নগ্ন বৃক্ষে দুটি বাতাবি লেবু__অবিকল ;
বুক্ষের গহবরে এক আদিম প্রপাতের ঝর্নাধারায় গোলাপের ঘ্রাণ__
মেঘের গা ঘেমে সেরাতে আপনাই নির্গত হচ্ছিলো পুলকের ঢল
আহা সেদিন অজস্র ফুলে ভেজা স্বচ্ছ দিঘির জলে মহানন্দে করেছি স্নান।
মনে হলো কোন এক অচেনা শহরে এলাম আজ__তুমি কেনো এত সুন্দর হে প্রিয়তমা
একদিন এত ঐশ্বর্য দিয়ে ঋদ্ধ করনিতো আমার চৈত্রমন
আজকের বর্ষার রাতে তুমি এত সুন্দর কেনো হে অপরূপা অনুপমা
তুমি আগে দেখাওনি কেনো এত মুধর আর চন্দনঘ্রাণের বন।
তোমার স্পর্শে আমিও আজ রাতে ফুটলাম__যেন বা অবিকল সূর্যমুখী
এই দেখো ভোরের সূর্যের দিকে হা হয়ে বসে আছি__দাও একটু লেবুর রঙ মাখি।
২৬.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




